শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

জেলা প্রশাসনের সহায়তায় ময়মনসিংহে আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩২ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে ৫৯টি স্টল নিয়ে ৪ দিনব্যাপি আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হয়েছে।

এসএমই’র উন্নতি – বাংলাদেশের অগ্রগতি এই প্রতিপাদ্য নিয়ে শনিবার (৩ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগীতায় শিল্প মন্ত্রণালয়ের অধিনস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই) এর উদ্যোগে নগরীর জয়নুল পার্কের বৈশাখী মঞ্চে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ -৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

ময়মনসিংহে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এই ‘আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০২৬ এর আয়োজন করা হয়। এতে
৫৯ স্টলে ময়মনসিংহের ৩৯ নারী ও ২০ পুরুষ উদ্যোক্তারা তাদের তৈরীকৃত দেশীয় পণ্যের প্রদর্শনী ও বিক্রয় করার সুযোগ পাবে। মেলার উদ্বোধন উপলক্ষে
এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও উদ্যোক্তারা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তারা যেমন নিজেদের ব্যবসা এগিয়ে নিতে পারেন, তেমনি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। এ ধরনের মেলা উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করে।

ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে মেলার
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আরিফুজ্জামান এবং ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি সাইফুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অ. দা.) মো. নাজিম হাসান সাত্তার।এছাড়া অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, আব্দুস সালাম সরদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বিক্রির সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মেলার সময়সীমা ৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত পরিচালনার বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন, যাতে উদ্যোক্তারা আরও বেশি সময় ধরে তাঁদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পান।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক সাইফুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin