শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

চারঘাটে জুয়েলের জার্সি-ক্রীড়া সামগ্রী বিতরণ, গৃহনির্মাণ সহায়তা ও নারীদের সঙ্গে মতবিনিময়

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট পৌরসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে জার্সি ও ক্রীড়াসামগ্রী বিতরণ করেছেন চারঘাট পৌরসভার মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান জুয়েল।
শনিবার (৩ অক্টোবর) পৌরসভার বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে চারঘাট পৌরসভার একটি মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে জার্সি ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।

এ ছাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে একটি অসহায় ও গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণ সামগ্রী প্রদান করেন আসাদুজ্জামান জুয়েল। এতে পরিবারটির মাথা গোঁজার ঠাঁই তৈরির উদ্যোগে সহায়তা করা হয়।

এরপরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আন্ধারীপাড়ায় স্থানীয় নারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় এলাকার বিভিন্ন সমস্যা, নারীদের প্রয়োজন ও স্থানীয় উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় নারীরা তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

আসাদুজ্জামান জুয়েল বলেন, মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, অসহায় মানুষের সহযোগিতা করা এবং নারীদের মতামতকে গুরুত্ব দেওয়া এসব উদ্যোগ অব্যাহত থাকবে।

কর্মসূচিগুলোতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, নারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin