
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ ২অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে নীলফামারী জেলায় তিন দিনব্যাপী টেক্সটাইল মাঠে ইজতেমার প্রস্তুতির কাজ শুরু করা হয়েছে।
তথ্য অনুযায়ী, আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর ইজতেমার সকল কার্যক্রম অনুষ্ঠিত হবে।
ইজতেমাকে কেন্দ্র করে মাঠ প্রস্তুতসহ বিভিন্ন প্রাথমিক কার্যক্রম শুরু করেছেন আয়োজকগণ, নির্ধারিত সময়ে ইজতেমা আয়োজনের জন্য পর্যায়ক্রমে অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টগণ।
আয়োজকদের প্রত্যাশা, তিন দিনব্যাপী এ ইজতেমায় জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা অংশ নেবেন। ইজতেমাকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নীলফামারী প্রতিনিধি।।