রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোল্ড স্টোরে মা-দকের আ-খড়া, ট্যাপেনটাডলসহ গ্রে-প্তার-৭ আগৈলঝাড়ায় ট্রান্সফরমার চোরসহ নয়জন গ্রে-প্তার আমরা পুলক চ্যাটার্জী মৃ-ত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার যাত্রী নিয়ে পুকুরের মধ্যে বাস, একজনের লা-শ উদ্ধার বৃক্ষরোপণের মাধ্যমে ময়মনসিংহ সদরকে সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলা হবে শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির পৃথক অভি-যান: মা-দকসহ আ-টক ১, ৬০০ বোতল ভারতীয় সি-রাপ উদ্ধার ডিসি কাজী শহিদুল ইসলামের ম-হানুভবতা ‎পাইকগাছায় ডে-ঙ্গুতে অ্যাম্বুলেন্স হেলপারের মৃ-ত্যু ‎পাইকগাছায় পাটের চেয়ে পাটকাঠির চাহিদা বেশি ‎পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে ময়মনসিংহ সদরকে সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলা হবে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ Time View

স্টাফ রিপোর্টারঃ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে থিমেটিক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে
কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে পরিবেশ সুরক্ষা, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই বৃক্ষ
রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও
কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর সভাপতি
মোঃ সাইফুর রহমান।

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সার্বিক তত্বাবধানে সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুর রহমান এসময় বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল ও সার্থক করতে সদর উপজেলার সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহবান জানান জেলা প্রশাসক।

এসময় তিনি আরও বলেন, বৃক্ষ পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বজ্রপাতের ঝুঁকি কমানোসহ পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গাছ পালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে ময়মনসিংহ সদরকে সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও জানান তিনি।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সৈয়দা তামান্না হোরায়রা ও সদর উপজেলা কৃষি অফিসার জুবায়রা বেগম সাথী ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সদর উপজেলায় ২০ হাজার এর অধিক গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় চারা রোপণ করা হয়েছে। এসব কর্মসূচির আওতায় বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতিপূর্ণ এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে।

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় চলমান এ বৃক্ষরোপণ কর্মসূচি সদরের সবুজায়নকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, নির্মল ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে পৌরভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আবুল কালাম,কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর শিক্ষক মোঃ আব্দুস সালামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin