বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

র‍্যাব-৮ কর্তৃক ডা-কাত দলের অন্যতম সদস্য রায়হান ওরফে আতিকুর রহমান গ্রে-ফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১০১ Time View

পিরোজপুর জেলার সদর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার ডাকাত দলের অন্যতম সদস্য রায়হান ওরফে আতিকুর রহমান র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার করা হয়েছে।

১। র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

২। তারই ধারাবাহিকতায়, র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র‍্যাব-৫, সদর কোম্পানী, রাজশাহী কর্তৃক যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ১৮ আগষ্ট ২০২৬ তারিখ রাতে রাজশাহী মহানগরীর মতিহার থানার মেহেরচন্ডী এলাকায় অভিযান পরিচালনা করে পিরোজপুর জেলার সদর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত দলের অন্যতম সদস্য রায়হান ওরফে আতিকুর রহমান, পিতা- আমির হোসেন, সাং-খুলনা সিটি কর্পোরেশন, থানা- খুলনা সদর, জেলা- খুলনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৩। মামলার এজাহারের বিবরণে জানা যায়, গত ২৩ নভেম্ববর ২০২৫ তারিখ রাত অনুমান ০১:৩০ ঘটিকায় পিরোজপুর সদর থানাধীন পশ্চিম দুর্গাপুর গ্রামে গ্রেফতারকৃত অভিযুক্ত রায়হান ওরফে আতিকুর রহমান সহ ৬/৭ জনের একটি ডাকাত দল ভিকটিম অনুকূল চন্দ্র রায়ের ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের ভয় ভীতি প্রদর্শন করে পরিবারের সদস্যদের জিম্মি করে সর্বমোট ৫,২৬,০০০/- (পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার) টাকা লুট করে নিয়ে যায়। অতঃপর ভিকটিম অনুকূল চন্দ্র রায় পিরোজপুর জেলার সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

৪। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট অভিযুক্তকে গ্রেফতারের জন্য অধিনায়ক, র‍্যাব-৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। সেপ্রেক্ষিতে, র‌্যাব-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, , গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাজশাহী মহানগরীর মতিহার থানা হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin