বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

জোয়ারের পানিতে প্লাবিত পন্টুন সংলগ্ন সড়ক,যোগাযোগ বিঘ্নিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

মোঃ নাঈম মল্লিক,
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীর ষাটপাকিয়া ফেরিঘাটের পন্টুন সংলগ্ন সড়ক জোয়ারের পানিতে প্লাবিত হয়ে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। প্রতিদিন এই ফেরিঘাট দিয়ে বিভিন্ন যানবাহন ও শতশত সাধারণ মানুষ যাতায়াত করেন। গত কয়েকদিন ধরে জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। সামান্য জোয়ারেই সড়কে কয়েক ফুট পানি উঠে যায়।

ঝালকাঠি জেলা সদরের সাথে সুগন্ধা নদীর কারণে কয়েকটি পয়েন্ট দিয়ে ট্রলার যোগে নলছিটি উপজেলাবাসীর যাতায়াত করতে হয়। তবে ভারী যানবাহন নিয়ে নদী পারাপারের একমাত্র ভরসা এই ষাটপাকিয়া ফেরি। যারা নিয়মিত জেলা শহরে যাতায়াত করেন তারা এখন বিকল্প হিসেবে শরীফ ওসমান হাদি লঞ্চঘাট থেকে ট্রলার যোগে যাতায়াত করছেন অথবা বরিশাল সদর হয়ে যাতায়াত করছেন। এছাড়া নলছিটি থানার গুরুত্বপূর্ণ টহল গাড়ীগুলো এই ফেরি পার হয়ে যাতায়াত করে থাকে।

ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন জানান, আমি পরিষদে নিয়মিত এই ফেরি পার আসা যাওয়া করতাম কিন্তু কয়েকদিন ধরে জোয়ারের পানিতে সড়ক তলিয়ে থাকে যার কারণে পন্টুনে যেতে হলে মোটরসাইকেলে পানি ঢুকে সমস্যা হয় তাই এখন প্রায় বিশ কিলোমিটার পথ ঘুরে বরিশাল হয়ে যাতায়াত করি। আমরা চাই খুব দ্রুত যেনো এই সমস্যার সমাধান করা হয়।

আইনজীবী আল আমিন হোসেন বলেন, আমার কর্মস্থল ঝালকাঠি আদালতে যাতায়াতের জন্য আমি প্রতিদিন ষাটপাকিয়া ফেরি পার হয়ে অল্প সময়ে আসা যাওয়া করতে পারতাম কিন্তু পন্টুন সড়ক সংলগ্ন সড়কে কয়েক ফুট পানিতে প্লাবিত থাকে যার কারণ বরিশাল হয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় ও টাকা দুটোরই অপচয় হচ্ছে। কতৃপক্ষের কাছে আবেদন দ্রুত সড়ক উঁচু করে সমস্যার সমাধান করে দিলে সর্ব সাধারণ উপকৃত হবে।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) প্রতীক কুমার কুন্ড জানান, যেহেতু এটি একটি জনগুরুত্বপূর্ণ সমস্যা তাই আমরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করবো। যদি সেটা সম্ভব না হয় তাহলে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে খুব দ্রুতই এই সমস্যা সমাধান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin