বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

‎পাইকগাছায় বনবিবির উদ্যোগে তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বৃক্ষরোপন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪১ Time View

‎পাইকগাছা(খুলনা)প্রতিনিধি ।।
‎খুলনার পাইকগাছায় পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতারণ কর্মসুচি অব্যহত রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগাই- পরিবেশ বাঁচাই এই প্রতিপাদ্যে ৯ আগস্ট রোববার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়ানে তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতারণ করা হয়েছে।
‎বৃক্ষরোপণ ও চারা বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবেশবাদী সংগঠণ বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম, সহকারি শিক্ষক অনামিকা রানি, লীলা রানী সরদার, আসমাউল ইসলাম, অনুভা মণ্ডল,পরিবেশ কর্মী কার্তিক বাছাড় ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। বিদ্যালয় চত্তরে জাপানি কাঠালের চারা, নিম, পেয়ারার চারা রোপন ও বিতারণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বর্ষাকালে বৃক্ষের চারা রোপণের উপযুক্ত সময়। এ সময় প্রচুর বৃষ্টি হয় এবং উর্বরা শক্তিবৃদ্ধি পায়। চারা শিকড় দ্রুত মাটিতে ছড়িয়ে পড়ে এবং খাবার তৈরিতে সক্ষম হয়। পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে সেপ্টেম্বর মাস পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কের পাশে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতারণ ও রোপন কর্মসূচি অব্যহত থাকবে।


‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin