বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ময়মনসিংহে খাদ্যের গুনমান যাচাইয়ে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪৮ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ প্রতিপাদ্যকে ধারণ করে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক পরীক্ষার ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ বিভাগের জন্য চালু করা হয়েছে ‘ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার’।

সোমবার (০৩ আগস্ট) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই ভ্রাম্যমাণ পরীক্ষাগার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। এই পরীক্ষাগারের মাধ্যমে ময়মনসিংহ বিভাগের চার জেলায় খাদ্যের মান যাচাই কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের।

এ সময় বিভাগীয় কমিশনার বলেন, মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের মাধ্যমে এখন অভিযান চলাকালেই খাদ্য নমুনা পরীক্ষা করে ভেজাল ও অনিরাপদ খাদ্য দ্রুত শনাক্ত করা এবং তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আধুনিক পরীক্ষাগার সরঞ্জাম মাঠপর্যায়ে খাদ্য নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় নিরাপদ খাদ্য কর্মকর্তা আতিকুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মাহবুব আরেফিন রাফি ও যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin