বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :-
বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দা;লালদের দৌরাত্ম্যের অভিযোগ মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন

এল,এল,বি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৪৫ Time View

কে এম সোহেব জুয়েলঃ
সারা বাংলাদের মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করে বরিশাল ল’ কলেজ থেকে এল,এল,বি শেষ পর্ব ২০২৩পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম হয়ে উত্তীর্ণ হয়েছেন বরিশালেরজান্নাতুল ফেরদৌস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল,এল,বি পরীক্ষা বরিশাল ল’ কলেজের কোন শিক্ষার্থী ইতিহাসে এই প্রথম প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে।
কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তফা জামাল খোকন বলেন, জান্নাতুল ফেরদৌসের এই ভালো ফলাফলে আমরা গর্বিত। উপাধ্যক্ষ অ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম বলেন, জান্নাতুল ফেরদৌস প্রথম শ্রেণীতে প্রথম হাওয়া সহ সকল ছাত্র-ছাত্রীরা যারা সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে সকলের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি। বরিশাল ল’ কলেজ থেকে এল,এল,বি ফাইনাল ২০২৩ এ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৮৩ জন তার মধ্যে মোট পাস করেছেন ২৫৩ জন। প্রথম শ্রেণীতে প্রথম ১জন, দ্বিতীয় বিভাগে ১৭৭ জন, তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৭৫ জন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল,এল,বি ফাইনাল পরীক্ষা ২০২৩ এ প্রথম শ্রেণীতে প্রথম হওয়া জান্নাতুল ফেরদৌস কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম গ্রামে জন্ম গ্রহন করেন। পিতার নাম মোঃ লালু বিশ্বাস, মাতার নাম সুফিয়া খাতুন, স্বামী: মনিরুল ইসলাম খান। জান্নাতুল ফেরদৌস বর্তমানে গৌরনদী পৌর সভার উত্তর বিজয়পুর মহল্লাহর বাসিন্দা। তিনি পিতা-মাতার তিন সন্তানের মধ্যে সবার বড়। তার ছোট আরোও একটি বোন ও ভাই রয়েছে। প্রায় এক যুগ আগে স্বামীর চাকুরির সুবাদে বরিশালের গৌরনদীতে আসেন তিনি। গৌরনদীতে গড়ে তোলেন একটি ইংলিশ কোচিং সেন্টার তার পরিচালনায় সে কোচিং সেন্টার টি পরিচালিত হয়ে আসছে। এর পাশাপাশি বরিশাল ল’ কলেজে ভর্তি হন তিনি। আইন বিষয় নিয়ে পড়াশোনার পেছনে যিনি প্রেরণা জুগিয়েছিলেন তিনি হলেন বরিশাল যুগ্ম দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এস,এম মাহফুজ আলম। সেখান থেকেই জান্নাতুল ফেরদৌসের আইনের হাতে খড়ি।
এল,এল,বি শেষ পর্ব পরীক্ষা ২০২৩ এ প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার যে সাফল্য এ সম্পর্কে জানতে চাইলে জান্নাতুল ফেরদৌস বলেন, মহান রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার শুকরিয়া। তিনিই মূলত আজকে আমাকে এই পজিশনে এনে দাঁড় করিয়েছেন। ভালো ফলাফলের জন্য এই কৃতিত্ব আমার বাবা-মা এবং স্বামীর। ছোটবেলা থেকেই আমার মা আমাকে অনুপ্রেরণা যুগিয়েছেন তার অনুপ্রেরণায় আমি এ পর্যন্ত আসতে পেরেছি। আমার স্বামী ও আমাকে এ পর্যন্ত আসতে সাহায্য করেছেন। আমি কৃতজ্ঞ জানাই বরিশাল যুগ্ম দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এস,এম মাহফুজ আলম স্যারের প্রতি । পাশাপাশি আমাদের কলেজের শিক্ষক মন্ডলীর সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রম যার কারনে আমি ভালো রেজাল্ট করতে পেরেছি। জান্নাতুল ফেরদৌস আরোও বলেন, আমাদের বরিশাল ল’ কলেজের শিক্ষকরা অনেক পরিশ্রমী। তারা নিজেরা হ্যান্ডনোট করে এবং আমাদেরকে দেন। ধারাগুলো খুটে খুটে পড়িয়ে থাকেন বলেই ভবিষ্যতেও আমাদের জুনিয়ররা আমার চেয়ে হয়তো ভালো রেজাল্ট করবে বলে আশাবাদী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin