বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪৪ Time View

পাইকগাছায় উপজেলা প্রশাসন ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমুহের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় সরকারি পরিসেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও অভিযোজন বিষয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমুহের সাথে সমম্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই মঙ্গলবার দুপুরে অফিসার্স ক্লাব মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ এ সমন্বয় সভার আয়োজন করে। সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মুক্তি ফাউন্ডেশন এর কো-অর্ডিনেটর সুনন্দা ভদ্র। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর মোড়ল। সমন্বয় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তি ফাউন্ডেশন এর ম্যানেজার সিদ্দিকুর রহমান। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, ব্র্যাক প্রতিনিধি আফজাল হোসেন, ওয়ার্ল্ড ভিষণ বাংলাদেশ এর প্রতিনিধি বিপ্লব ইসাহাক সরদার ও তুহিন বিশ্বাস।
সভায় বক্তারা বলেন প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবা পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। কিন্তু সরকারি কোন প্রতিষ্ঠান কি ধরনের সেবা দেয় এটা জানার কারণে অনেক প্রান্তিক জনগোষ্ঠী সরকারি সেবা থেকে বঞ্চিত হয়। সভায় সরকারি সেবা প্রদানকারী সকল প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত তথ্য প্রাপ্তি সহজ করার উপর গুরুত্বারোপ করেন বক্তারা। সভায় প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি সকল সেবার আওতায় আনতে এবং ডিজিটাল ব্যবস্থাপনা সহজ করতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি জানান। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin