বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

তারাগঞ্জে ডিবি পুলিশের অভি/যানে জু/য়া ও জাল ভি/সা চক্রের ১ সদস্য গ্রে/প্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিনিধি

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনলাইন জুয়া পরিচালনা ও জাল ভিসার মাধ্যমে প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ল্যাপটপ, একাধিক মোবাইল ফোন, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, ভুয়া ভিসা ও লটারিসংক্রান্ত কাগজপত্রসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর তত্ত্বাবধানে রংপুর জেলা ডিবির একটি চৌকস দল সোমবার (২৭ জুলাই) রাত ৯টা ৫ মিনিটে তারাগঞ্জ উপজেলার ৪ নম্বর হাড়িয়ারকুটি ইউনিয়নের নেকীরহাট দারোগাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে নেকীরহাট দারোগাপাড়া থেকে মোহাম্মদ আবুল হোসেন এর ছেলে আসমাউল হোসনাকে গ্রেপ্তার করা হয়। তিনি তারাগঞ্জ উপজেলার নেকীরহাট দারোগাপাড়া এলাকার বাসিন্দা।

অভিযানকালে অভিযুক্তের কাছ থেকে একটি কালো রঙের ভিভো Y22s অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি স্মার্ট কীবোর্ড, একটি হ্যাভিট মাউস, একটি ইনফিনিক্স স্মার্টফোন, একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল, জাল ভিসা ও ভুয়া লটারিসংক্রান্ত ১৮ পৃষ্ঠার বিভিন্ন কাগজপত্র এবং তিনটি মোবাইল সিম উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে এসব আলামত জব্দ করা হয়।

পরে গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তারাগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইন এবং জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin