বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ময়মনসিংহকে পরিচ্ছন্ন হিসাবে গড়তে জেলাব্যাপী ডিসির উদ্যোগ ‘ক্লিন সানডে’ কর্মসূচি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৮৬ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলাকে পরিস্কার-পরিচ্ছন্ন হিসানে গড়ার লক্ষ্যে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি রোববার ‘ক্লিন সানডে’ কর্মসূচির আওতায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার পাশাপাশি পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে পরিণত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় নগরীর পাটগুদাম উচ্চ বিদ্যালয়ে স্কুল মাঠ থেকে একযোগে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এ উদ্যোগের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতি রোববার জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। কর্মসূচি সফল করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ‘ক্লিন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি রোববার ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালন করা হবে। সামাজিক মূল্যবোধ ও পরিচ্ছন্নতার চর্চা শিক্ষার্থীদের মধ্য থেকেই শুরু করতে চান তারা।

তিনি বলেন, শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ ক্লাব গঠন এবং স্যানিটেশন অ্যাম্বাসেডর নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব অ্যাম্বাসেডরের মাধ্যমে পরিচ্ছন্নতা ও স্যানিটেশন কার্যক্রম পরিচালিত হবে।

জেলা প্রশাসক বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকির জন্য জেলা প্রশাসনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। প্রতি মাসে পরিচ্ছন্নতা কার্যক্রমে ভালো কাজ করা শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ারও পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ার এ উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, যুব উন্নয়ন অধিদপ্তর ও সমবায় অধিদপ্তরের বিভিন্ন গ্রুপকে এ কার্যক্রমে সম্পৃক্ত করা হবে। তাদের নির্দিষ্ট এলাকা, সড়ক, হাট-বাজারসহ বিভিন্ন স্থান পরিচ্ছন্ন রাখার দায়িত্ব দেওয়া হবে।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান আরও বলেন, প্রতি শনিবার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় প্রতি রোববার শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, আমরা চাই ক্লিন ময়মনসিংহ একটি সামাজিক আন্দোলনে পরিণত হোক। এর মাধ্যমে ময়মনসিংহকে দেশের অন্যতম পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এ কর্মসূচিতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ার উদ্যোগকে সফল করার আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচিতে ক্লিন আপ বাংলাদেশের স্বেচ্ছাসেবক, শিক্ষক-শিক্ষার্থী এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin