বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

নদীপাড়ের মানুষদের রক্ষা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর- এমপি সেলিম রেজা হাবিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৬২ Time View

এম এ আলিম রিপনঃ পাবনা দুই নির্বাচনী এলাকার নদীর তীব্র ভাঙন কবলিত এলাকা পরিদর্শন পাবনা- ( সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ. কে.এম সেলিম রেজা হাবিব । এসময় বেড়া উপজেলার পুরানভারেঙ্গা ইউনিয়নের কল্যাণপুরসহ উপজেলার নদী তীরবর্তী ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখার সময় সংসদ সদস্য স্থানীয় ভাঙনকবলিত মানুষের দুর্ভোগের কথা শোনেন এবং তাদের আশ্বস্ত করে বলেন,এই ভয়াবহ ভাঙন থেকে নদীপাড়ের মানুষদের রক্ষা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বদ্ধপরিকর। আপদকালীন ব্যবস্থা হিসেবে দ্রুততম সময়ে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ শুরু করা হবে এবং বর্ষা মৌসুম শেষে নদী ভাঙনের স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে বলেও জানান এমপি সেলিম রেজা হাবিব। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন কালে এ সময় বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা, পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপ বিভাগীয় প্রকৌশলী রাজু আহমেদ, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা কে এম মনেজল হোসেন ও আব্দুর রউফ মন্টুসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin