শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :-
রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান ভাঙ্গুড়ায় বিশ্বনদী দিবস উপলক্ষে আলোচনা ও র‍্যালী উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬ তম শাহা-দাত বার্ষিকী পালিত টাকা-পয়সা নয়, আপনাদের ভালোবাসা চাই’ চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর মুনসুর আলীর বি-রুদ্ধে অধিগ্রহনের প্রায় সাড়ে ৫ কোটি টাকা উত্তোলনের অ-ভিযোগ 

ব/ন্যার্ত মানুষের দুয়ারে আমির খসরু, পতেঙ্গায় ত্রাণ বিতরণ, ক্ষ/তিগ্রস্ত এলাকা পরিদর্শন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৩০ Time View

মোঃ শহীদুল ইসলাম,
বিশেষ প্রতিবেদক।

চট্টগ্রাম নগরীর বন্যাকবলিত পতেঙ্গা এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।

শুক্রবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি পতেঙ্গার মাইজপাড়া, হাদীপাড়া, খেজুরতলা, ৩৯ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া (আউটার রিং রোড সংলগ্ন) এলাকায় পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলেন এবং বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি আউটার রিং রোড সংলগ্ন স্লুইস গেট পরিদর্শন করে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এছাড়া ৩৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ ও প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। তিনি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে বন্যাকবলিত মানুষের পাশে থেকে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

এ বিষয়ে মন্ত্রীর রাজনৈতিক সচিব মো. সেলিম জানান, চট্টগ্রাম নগরীতে কর্মসূচি শেষ করে একই দিনে সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ-দোহাজারী, বাঁশখালী এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার বন্যাকবলিত এলাকাও পরিদর্শনের কর্মসূচি রয়েছে। সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, তাৎক্ষণিক ত্রাণ সহায়তার পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, টেকসই বন্যা ব্যবস্থাপনা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে দীর্ঘমেয়াদি কার্যকর উদ্যোগ গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin