রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

পুঠিয়ায় বিএনপি নেতাকে কু/পিয়ে হ/ত্যার চেষ্টা চালিয়েছে দু/র্বৃত্তরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৩৯ Time View

পুঠিয়া  (রাজশাহী) প্রতিনিধিঃপুঠিয়ায় আকরাম শাহ্ মধু (৫৮) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গত ৩০ জুন রাত আনুমানিক পৌঁনে আটটার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বাসুপাড়া বাজারের এ ঘটনাটি ঘটে। পরে বৃহস্প্রতিবার (২ জুলাই) এ ঘটনার সাথে জড়িত থানার অভিযোগে চার জনকে আসামী করে থানা মামলা দায়ে করেছেন ভুক্তভোগী নিজেই। আসামীরা হলো, কাজুপাড়া গ্রামের সিদ্দিক প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম (৩৭), মনতাজ প্রামানিকের ছেলে মোসারফ হোসেন (৪০), সলেমান প্রামানিকের ছেলে সিদ্দিক প্রামানিক (৫০) ও গোপালপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে রফিক আলী (৩৮)। মামলা সূত্রে জানাগেছে, আকরাম আলী মধু নিজ বাড়ি হতে পুঠিয়া ত্রিমোহনী বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হয়। এ সময় তিনি বাসুপাড়া বাজারে পৌঁছানো মাত্রই পূর্ব  থেকে উৎ পেতে থাকা উল্লেখিত চারজন হাসুয়া, লোহার রড, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে গুরুতর আহত আকরাম হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, ভুক্তভোগি মধু এজাহার দিয়েছেন। আমার মামলা রেকর্ড করেছি। আমাসীদের আটকের চেষ্টা চলছে বলে এ কর্মকর্তা জানান। #

মাজেদুর রহমান( মাজদার) 

পুঠিয়া, রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin