বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :-
উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

অ্যাম্বুলেন্স দিয়েছিলাম সড়ক দুর্ঘ/টনায় চূর্ণ-বি/চূর্ণ হয়ে গেছে অ/স্তিত্ব নাই চাকলা ইউপি চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৩৪ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ও হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্বাচনী প্রচারণার সময় দুই চেয়ারম্যানই নির্বাচিত হলে নিজ নিজ অর্থায়নে ইউনিয়ন পরিষদে একটি করে অ্যাম্বুলেন্স দেওয়ার অঙ্গীকার করেছিলেন। কিন্তু নির্বাচিত হওয়ার সাড়ে চার বছর অতিবাহিত হলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি।

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পর্যায়ে একটি অ্যাম্বুলেন্স থাকলে জরুরি রোগী, প্রসূতি মা ও দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হতো। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী অ্যাম্বুলেন্স না থাকায় এখনও সাধারণ মানুষকে অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে।

এ বিষয়ে চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, “আমি নির্বাচিত হওয়ার পর একটি অ্যাম্বুলেন্স দিয়েছিলাম। কিন্তু সেটি সড়ক দুর্ঘটনায় সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এখন সেটির কোনো অস্তিত্ব নেই।”

তবে ওই অ্যাম্বুলেন্সটি ইউনিয়ন পরিষদের নামে নিবন্ধিত ছিল কি না, সেটি বর্তমানে কোথায় রয়েছে কিংবা এ বিষয়ে কোনো নথিপত্র আছে কি না এমন প্রশ্ন করা হলে তিনি আর কোনো উত্তর না দিয়ে ফোন কল কেটে দেন।

তবে স্থানীয় অনেকে বলেন যে সেটা এম্বুলেন্স ছিল না। পুরাতন মাইক্রোবাস ছিল পরবর্তীতে আর দেখে নিও উনি যদি এগুলো বলে থাকে তাহলে এটা ইউনিয়নবাসীর সাথে প্রতারণা করা।
পরবর্তীতে আসতেছে বিভিন্ন অনিয়ম নিয়ে…

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin