বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

মুরাদনগরে তিন মা/মলার পরো/য়ানাভুক্ত আসামি মাহবুবুল আলম আরিফ গ্রে/প্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৮৭ Time View

তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা
কুমিল্লার মুরাদনগরে তিনটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মাহবুবুল আলম আরিফকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ। তিনি স্থানীয়ভাবে নিজেকে সংবাদকর্মী হিসেবে পরিচয় দিতেন বলে জানা গেছে। পাশাপাশি তিনি উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেও স্থানীয় সূত্র জানিয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের নহল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মাহবুবুল আলম আরিফের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-সহ তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রের দাবি, গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছিলেন। এছাড়া সাবেক সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রভাব বিস্তার ও হয়রানির অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে মাহবুবুল আলম আরিফের বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “মাহবুবুল আলম আরিফের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বুধবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।”
এদিকে স্থানীয়দের অভিযোগ, আরিফ ‘ডিস হেলাল’ নামে পরিচিত এক ব্যক্তির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থেকে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া অভিযোগগুলোর বিষয়ে আদালতের কোনো রায় বা প্রমাণিত তথ্যও পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin