বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

সলঙ্গার চড়িয়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১১৩ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
“খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল”এই স্লোগানকে সামনে রেখে সলঙ্গায় “শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্ত: জেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে।আজ বুধবার বিকেলে চড়িয়া কালিবাড়ী সোনার বাংলা ইয়াং স্টার ক্লাবের আয়োজনে চড়িয়া কালিবাড়ী পূর্বপাড়া মাঠে প্রধান অতিথি হিসেবে এ খেলার শুভ উদ্বোধন করেন, উল্লাপাড়া-সলঙ্গা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাও: রফিকুল ইসলাম খান।বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল হাই খান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপি’র সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী,প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.কে এম খালেকুজ্জামান প্রমূখ।উদ্বোধনী খেলায় কিশোর ফুটবল একাডেমি,রাজশাহী বনাম ঘোড়াঘাট কিংস ফুটবল একাডেমি,দিনাজপুর দল অংশ নেয়।উদ্বোধনী খেলার পরিচালক ছিলেন,উল্লাপাড়ার জাহিদুজ্জামান কাকন এবং খেলাটি ধারা বিবরণীতে ছিলেন,উত্তরবঙ্গের শ্রেষ্ঠ ভাষ্যকার বগুড়ার শ্রাবণ।খেলাটির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,”ফুটবল খেলা নিঃসন্দেহে একটি অত্যন্ত জনপ্রিয় খেলা।মাঠের এই তরুণ-যুবসমাজকে অপরাধ,মাদক এবং মোবাইল আসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে।যুবসমাজকে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা করতে হবে।আগামীতেও তরুণদের কল্যাণে এ এলাকায় এমন ক্রীড়া উৎসব যেন অব্যাহত থাকে।
কানায় কানায় দর্শকে ভরপুর ও উৎসবমুখর ছিল খেলার মাঠ।
ফুটবল খেলাটি উপভোগ করতে বিকেল থেকেই মাঠের চারপাশে দূর-দূরান্ত থেকে আসা দর্শকের ঢল নেমেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin