রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

গোদাগাড়ীতে অসুস্থ্য গরু জ/বাই করে মাং/শ বিক্রির অভিযোগে এক ক/সাই ১০ হাজার টাকা অর্থদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১২৮ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ীতে অসুস্থ গরু জবাই করে প্রকাশ্যে মাংস বিক্রি করার অপরাধে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১লা জুলাই) দুপুর ১টার দিকে গোদাগাড়ী পৌরসভার সামনে এই অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. তসিরুল ইসলাম (৪০)। তিনি গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অসুস্থ গরু জবাই করে বাজারে মাংস বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পৌরসভা এলাকায় অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে জবাইকৃত গরুর মাংস জব্দ করে ঘটনার সত্যতা মেলায় ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর ৩(১) ও ২৪(১) ধারা মোতাবেক অভিযুক্ত তসিরুল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এলাকাবাসী জানান, গোদাগাড়ী, মহিশালবাড়ী, সিএন্ডবি, রেলগেট, কাঁকনহাট, রাজাবাড়ীহাটসহ গোদাগাড়ীর বিভিন্ন এলাকায় এধরনের অসুস্থ্য গবাদিপশু জাবাই করে মাংশ বিক্র করার অভিযোগ রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
ইউএনও ইসরাত জাহান বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নিয়ে জব্দকৃত মাংস গোদাগাড়ী পৌরসভা কর্তৃপক্ষের সহায়তায় বিধি অনুযায়ী মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং খাদ্যের মান নিয়ন্ত্রণে এই ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin