বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

গোপালগঞ্জে প্রশাসনের অভি/যানে ভেকু মেশিন জব্দ, নিয়মিত মা/মলা দায়েরের নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১১৪ Time View

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে অবশেষে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন।

জানাগেছে একাধিক পরিবেশবাদী, মানবাধিকার ও গণমাধ্যমকর্মীদের অনুসন্ধানে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের করপাড়া বাসস্ট্যান্ডের পরে এবং বৌলতলী বাসস্ট্যান্ডের আগে সরকারের প্রায় ৭’ শত কোটি টাকা ব্যয়ে বর্ধিত আঞ্চলিক সড়ক ক্ষতিগ্রস্ত করে একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবত ভেকু মেশিন দিয়ে মাটি কেটে তা বাণিজ্যিক ভিত্তিতে বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল। পরে অভিযোগের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের অনুসন্ধানে ঘটনার সত্যতা পান। অতঃপর পরিবেশবাদী, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমানের ভেরিফাইড পেইজ “Press Saifur” -এ গত ২৯ জুন ২০২৬ তারিখে “প্রশাসনের নিষ্ক্রিয়তায় ভেকু মেশিন দিয়ে কোটি টাকার মাটি বিক্রির মহোৎসব চলছে” শিরোনামে একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার পর তা মুহূর্তেই ভাইরাল হলে সোমবার (২৯ জুন) বিকালে জেলা প্রশাসকের দিকনির্দেশনায় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্ত্বাবধানে অসাধু ওই চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা প্রশাসন।

গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের করপাড়া বাস স্ট্যান্ড পার হয়ে বৌলতলী বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার আগে ডান পাশে অননুমোদিত পুকুর খনন করে জমির শ্রেণী পরিবর্তন, বে-আইনিভাবে মহাসড়কের পাশের মাটি অপসারণ ও বাণিজ্যিকভাবে মাটি বিক্রয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট -এর মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন শরিফ। ঘটনাস্থল থেকে তিনি একটি বড় আকারের ভেকু মেশিন জব্দ করে স্থানীয় ওয়ার্ড মেম্বারের নিকট সাময়িক জিম্মায় প্রদান করেন। অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিধায় সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক সদর থানার ওসিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০; মহাসড়ক আইন, ২০২১; দন্ডবিধি, ১৮৬০ ও প্রযোজ্য অন্যান্য আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করার এবং সাময়িক জিম্মাদারের নিকট হতে জব্দকৃত ভেকু মেশিন সংগ্রহ করে থানা হেফাজতে নিতে নির্দেশ দিয়ে আদেশ প্রদান করা হয়।

অবৈধভাবে সরকারি জায়গা দখল, সরকার নিষিদ্ধ অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, ভেকু মেশিন দিয়ে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করা, বাণিজ্যিক ভিত্তিতে সেই মাটি বিক্রয় করা চক্রের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin