শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী অ/পহরণের অভি/যোগ, আট দিনেও মেলেনি খোঁজ; বাবা-মায়ের আ/হাজারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৩৮ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে ১৩ বছর বয়সী এক হাফেজিয়া মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার আট দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে দাবি করেছে পরিবার। মেয়েকে হারিয়ে দিশেহারা বাবা-মা প্রশাসনের কাছে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় অপহৃত ছাত্রীর বাবা মো. নুর আলম বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পাথরঘাটা এলাকার কাঠমিস্ত্রী মো. নুর আলমের ছোট মেয়ে মোছা. উম্মে হাবিব (১৩) আঠারখাড়ি নুরানী হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগে অধ্যয়নরত। অভিযোগ অনুযায়ী, মাদ্রাসায় যাতায়াতের পথে আঠারখাড়ি এলাকার মো. ফয়জুল হকের ছেলে মো. বেলাল (১৯) বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। এতে সাড়া না দেওয়ায় বেলাল ও তার সহযোগীরা তাকে অপহরণের হুমকি দিয়ে আসছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২২ জুন ২০২৬ সকাল আনুমানিক ৮টার দিকে উম্মে হাবিব মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আগে থেকে ওৎ পেতে থাকা বেলাল, তার সহযোগী মো. সাদেকুল (৩০) ও মো. মজিবুল (৩০) জোরপূর্বক তাকে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

অভিযোগ অনুযায়ী, স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী মোটরসাইকেলটি দ্রুতগতিতে নসুরাপাড়া মসজিদের সামনে দিয়ে চলে যেতে দেখে পিছু নিলেও অভিযুক্তরা পালিয়ে যায়।

ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও উম্মে হাবিবের কোনো সন্ধান পাননি। পরে নুর আলম অভিযুক্ত বেলালের বাবা মো. ফয়জুল হকের কাছে মেয়ের বিষয়ে জানতে গেলে তিনি ছেলে ও মেয়ের অবস্থান সম্পর্কে জানেন বলে দাবি করেন। পাশাপাশি বেলালের সঙ্গে মেয়ের বিয়ে দিলে তাকে ফিরিয়ে দেওয়া হবে বলে শর্ত দেন—এমন অভিযোগও করা হয়েছে। এতে রাজি না হওয়ায় নুর আলমকে হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

অপহৃত ছাত্রীর বাবা মো. নুর আলম বলেন, “আমার মেয়েটা অবুঝ, নাবালিকা। তাকে জোর করে তুলে নিয়ে গেছে। আট দিন হয়ে গেল, এখনো আমার মেয়ের কোনো খোঁজ পাচ্ছি না। ওর মা না খেয়ে শুধু কাঁদছে। প্রশাসনের কাছে অনুরোধ, আমার মেয়েকে দ্রুত সুস্থ অবস্থায় উদ্ধার করে দোষীদের আইনের আওতায় আনা হোক।”

এদিকে ঘটনার আট দিন পার হলেও মেয়েটিকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সহপাঠীরা। তারা দ্রুত ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লাইছুর রহমান বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপহৃত ছাত্রীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin