বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

‎সুবিধাবঞ্চিতদের সেবায় ২ জুলাই পাইকগাছায় বসছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১০৫ Time View


‎পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

‎খুলনার পাইকগাছা উপজেলার সর্বস্তরের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে আগামী ২ জুলাই (বুধবার) এক ব্যতিক্রমী চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্যাম্পে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

‎আয়োজক সূত্রে জানা গেছে, আগামী বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ক্যাম্পটি চলবে। সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক চক্ষু সেবা পৌঁছে দেওয়া এবং চোখের বিভিন্ন রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‎এবারের চক্ষু চিকিৎসা ক্যাম্পটির বিশেষ উদ্যোগ নিয়েছেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব, জেলা পরিষদের সাবেক প্রশাসক এবং রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পি। ক্যাম্পটির সার্বিক চিকিৎসাসেবা বাস্তবায়নে নিয়োজিত থাকবে খুলনা বিএনএনবি চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও দক্ষ স্বাস্থ্যকর্মীদের একটি প্রতিনিধি দল।

‎ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চোখের ডিজিটাল স্ক্রিনিং ও প্রয়োজনীয় চিকিৎসাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করা হবে। এছাড়া, যেসব রোগীর উন্নত চিকিৎসা কিংবা জরুরি অস্ত্রোপচারের (সার্জারি) প্রয়োজন হবে, তাদেরকে পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা দেওয়া হবে।

‎এদিকে, এই মানবিক চিকিৎসাসেবা কার্যক্রম সফল করতে এবং উপজেলার সর্বস্তরের জনগণের দোরগোড়ায় তথ্য পৌঁছে দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। সোমবার সকালে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

‎লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি এবং মেছের আলীসহ দলের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপজেলার সকল দৃষ্টি সমস্যায় ভুগতে থাকা রোগীদের নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে এই বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণের জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin