বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :-
বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দা;লালদের দৌরাত্ম্যের অভিযোগ মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সাভার ও আশুলিয়ায় একদিনে তিন ধ/র্ষণের ঘটনা, নিরা/পত্তা নেই নারী ও শিশুর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১২৮ Time View

হেলাল শেখঃ ঢাকার সাভার ও আশুলিয়ায় একদিনে তিনটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় দুইজন ধর্ষণকারীকে আটক করেছে থানা পুলিশ। নিরাপত্তা নেই নারী ও শিশুর।

পুলিশ জানায়, গতকাল রাতে আশুলিয়ার নৈহাটি এলাকায় ১৩ বছরের এক শিশু বাড়ির পাশে টিউবওয়েলে পানি আনতে গেলে অভিযুক্ত পশুরাম মনিদাস তার স্ত্রী তপসা রানীর সহযোগীতায় ১৩ বছরের ওই শিশুকে হত্যার হুমকি ধামকি দিয়ে ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। এঘটনায় আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

অপরদিকে আরেক ঘটনায় আশুলিয়ায় ১০ বছরের এক মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন|

গতকাল রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে অভিযুক্তকে আটক করে|

গ্রেফতারকৃত সৎ বাবার নাম জহুরুল ইসলাম (২৭)।তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল দিবাগত রাত পৌনে ১২টার দিকে ভুক্তভোগী ওই মেয়েকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে তার সৎ বাবা জহুরুল। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এসে জহুরুল ইসলামকে আটকে রাখে। পরে স্থানীয়রা আশুলিয়া থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে একের পর এক ধর্ষণের ঘটনায় এলাকাজুড়ে নারী ও শিশুসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এ সময় তারা ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে দেখা যায়। আশুলিয়া থানা পুলিশ জানায়, অপরাধী যেইহোক না কেন তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin