বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

‎পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৮৩ Time View


‎পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

‎ বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ বাবদ ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন উপস্থিত থেকে ১১ জন ব্যক্তির নিকট ৯৪ লক্ষ ৮০ হাজার ৩শত ৩৪৮ টাকা ত্রিশ পয়সার অনুদানের চেক প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন খুলনা এল, এ শাখা কর্মকর্তা মোঃ আরিফুর ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী , সাংবাদিক এস এম আলাউদ্দিন সোহাগ, আবুল হাশেমসহ অধিকরণ ভূমিমালিক গণ উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন বলেন সরকারের এই মেগা সড়ক উন্নয়ন প্রকল্পের ফলে অত্র অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক অভূতপূর্ব বৈপ্লবিক পরিবর্তন আসবে। তবে উন্নয়নের স্বার্থে যাদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে, তারা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুততম সময়ে তাদের ন্যায্য পাওনা পান, তা নিশ্চিত করতেই জেলা প্রশাসন সরাসরি এই চেক বিতরণের উদ্যোগ নিয়েছে। কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দালালের দৌরাত্ম্য ছাড়াই সরাসরি প্রশাসনের হাত থেকে চেক পেয়ে সাধারণ মানুষ সরকারের এই জনবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।উল্লেখ্য ,বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য অধিগ্রহণকৃত জমির বিপরীতে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে সরকার নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার ১১ জনের মাঝে চেক বিতরণ করা হয়।



‎প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin