বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

বাসার এসির ভেতরে মিললো দুই জোড়া কালনাগিনী সাপ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১২৫ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বরিশালে একটি বাসার বেডরুমের এসির ইনডোর ইউনিট থেকে চারটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, দুই জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রবিবার সকালে সাপগুলোকে নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

এর আগে শনিবার (২৭ জুন) বিকেলে রাত পর্যন্ত আপ্রান চেষ্টা চালিয়ে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি গ্রামের হাজী বাড়ি এলাকার বাসিন্দা জীবুল হক সেন্টুর বাড়ির বেডরুমের এসি থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

এ অভিযান পরিচালনা করেছেন বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।

বাড়ির মালিক জীবুল হক সেন্টু জানান, শুক্রবার রাতে তিনি বেডরুমের এসির নিচের অংশে একটি সাপের লেজ দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি পরিবারের সদস্যদের সতর্ক করেন এবং ওই কক্ষে সবার প্রবেশ বন্ধ করে দেন।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সেখান থেকে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।

খবর পেয়ে শনিবার বিকেলে সংগঠনটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

সংগঠনটির পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, দীর্ঘক্ষনের চেষ্টায় চারটি কালনাগিনী সাপ জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তবে এসির আউটডোর ইউনিটে অবস্থান করা আরও একটি সাপ ধরা সম্ভব হয়নি। উদ্ধার করা সাপগুলো পরবর্তী ব্যবস্থাপনার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এসির ভেতরের উষ্ণ ও নিরাপদ পরিবেশের কারণে সাপগুলো সেখানে আশ্রয় নিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি মাসেই বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে ডিআইজির কক্ষ থেকে চারটি এবং নগরীর সাগরদী এলাকার বরিশাল মেডিক্যাল সার্ভিসেস ক্লিনিক থেকে আরও একটি কালনাগিনী সাপ উদ্ধার করেছিলেন এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin