শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :-
রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান ভাঙ্গুড়ায় বিশ্বনদী দিবস উপলক্ষে আলোচনা ও র‍্যালী উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬ তম শাহা-দাত বার্ষিকী পালিত টাকা-পয়সা নয়, আপনাদের ভালোবাসা চাই’ চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর মুনসুর আলীর বি-রুদ্ধে অধিগ্রহনের প্রায় সাড়ে ৫ কোটি টাকা উত্তোলনের অ-ভিযোগ 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫৯২ Time View

গত ২৬ জুন অনলাইন নিউজ পোর্টালে “নাগেশ্বরীতে পরকীয়া করতে গিয়ে আপত্তিকর অবস্থায় আটক, ধামাচাপার চেষ্টা” শিরোনামে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানান চৌবাড়ী পায়রাডাঙ্গার স্থানীয় যুবক আব্দুল্লাহিল বাকী, চয়ন মিয়া,বাবু,হিরো ও রফিকুল ইসলামসহ কয়েকজন।

প্রতিবাদ লিপিতে তারা বলেছেন, নাগেশ্বরীতে পরকীয়া করতে গিয়ে আপত্তিকর অবস্থায় আটক, ধামাচাপার চেষ্টা” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। মূলত: সনাতন ধর্মের দুই পরিবার কে সমাজের কাছে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, মানহানি, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ও মান-সন্মান ক্ষুন্ন করতে একটি কুচক্রী মহল পাঁয়তারা করেছেন। আমরা এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রকৃত ঘটনা হচ্ছে, যে, চৌবাড়ী পায়রাডাঙ্গা নদীর তেঁতুলঘাটে দীর্ঘদিন ধরে কয়েকজন যুবক মাদক সেবন করে আসছেন। গত ২৩জুন ২০২৬খ্রি. রাত সাড়ে নয়টায় কয়েকজন যুবক মাদক সেবন করে মানসিকভাবে মাতাল হয়ে চৌবাড়ী পায়রাডাঙ্গার ঐতিহ্যবাহী পরিবার অতুল চক্রবর্তী মাস্টারের ছেলে জিওন চক্রবর্তী সুমনের সহধর্মনী ‘একজন ডাক্তার’ এর সাথে চৌবাড়ী পায়রাডাঙ্গার এক সময়ের জমিদার চকল কুমার ভট্টাচার্যের ছেলে চন্দন কুমার ভট্টাচার্যের ছেলে শুভনজন গিট্টু ভট্টাচার্য ‘একজন ডাক্তার’ (সম্পূর্ণ নির্দোষ) তাদের কে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেন। স্থানীয় অমিত কুমার পাপ্পা ও বিপ্লব হোসেনের নামেও মিথ্যা সংবাদ প্রচার করেন। সংবাদকর্মীদের অসত্য তথ্য দিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, এক সময়ের জমিদার চকুল কুমার ভট্টাচার্য এবং ঐতিহ্যবাহী পরিবার অতুল চক্রবর্তী মাস্টার দুটি পরিবারের বিরুদ্ধে অসত্য সংবাদ প্রকাশ করিয়ে তাদের কে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, মানহানি, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ও মান-সন্মান ক্ষুন্ন করতে একটি কুচক্রী মহল পাঁয়তারা করেছেন। আমরা এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রতিবাদকারী
আব্দুল্লাহিল বাকী, চয়ন মিয়া, বাবু, হিরো ও রফিকুল ইসলামসহ কয়েকজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin