
নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের বানারীপাড়ার বাইশারী এলাকার আলোচিত ও একাধিক মামলার আসামি এবং যুবদলের সাবেক নেতা ওয়াসিম মৃধাকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ। গত ২রা মে ২০২৬ তারিখে ইলুহার এলাকার মুরাদ নামের এক ব্যাক্তির দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত ওয়াসিম মৃধার বিরুদ্ধে এর পূর্বে ৮টি মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে মামলার সংখ্যা ৯টি। তিনি এসব মামলায় অভিযুক্ত থাকলেও অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সুনির্দিষ্ট মামলায় আসামি হওয়ায় ওয়াসিম মৃধাকে গ্রেফতার করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হচ্ছে।অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।