শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :-
গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত, সাহিত্য-সংস্কৃতির বিকাশে নতুন প্র-ত্যয় সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  ‎গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রে-প্তার না করে বিপাকে ওসি; কি ঘটেছিল সেদিন? জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন সাবেক ইউপি সদস্য বকুল বেগম শাজাহানপুরের ফুলকোট গ্রামে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ছোটনের গ-ণসংযোগ ‎বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গো-লাবারুদ উদ্ধার হালুয়াঘাটে এনসিপি নেতার বাসায় অ-গ্নিসংযোগের ঘটনায় এড.মাহবুবের নি-ন্দা পঞ্চগড়ে জলপাই কুড়াতে গিয়ে প্রা-ণ গেল ২ বোনের সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  যশোর সীমান্তে বিজিবির অ-ভিযান, ২৫ লাখ টাকার চো-রাচালানি পণ্য আ-টক

পাইকগাছায় ট্রাকের পেছনে বাসের বেপ/রোয়া ধা/ক্কা, বড় দুর্ঘ/টনা থেকে রক্ষা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২১৩ Time View

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা উপজেলার আগরঘাটা বাজার মোড়ে গভীর রাতে পার্কিং করা সিমেন্টবোঝাই একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী লিটন পরিবহনের সজোরে ধাক্কায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় কোনো প্রাণহানি না হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসের চালক, সহকারী ও যাত্রীরা। তবে বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ভেঙে যায় সামনের উইন্ডশিল্ড, ক্ষতিগ্রস্ত হয় ইঞ্জিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে যশোরের নওয়াপাড়া থেকে আকিজ কোম্পানির সিমেন্ট নিয়ে একটি ট্রাক আগরঘাটা বাজার মোড়ে পৌঁছে মালামাল খালাসের অপেক্ষায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এদিকে ঢাকা থেকে পাইকগাছাগামী লিটন পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-৫-২৩৯) রাত প্রায় ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কার শব্দে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজে এগিয়ে যান। সৌভাগ্যবশত দুর্ঘটনায় কেউ নিহত বা গুরুতর আহত না হলেও বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে ট্রাকটির তেমন কোনো ক্ষতি হয়নি।
স্থানীয়দের দাবি, গভীর রাতে অতিরিক্ত গতি, অসতর্কতা এবং সড়কে দাঁড়িয়ে থাকা ভারী যানবাহনের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সড়কে পার্কিংয়ের ক্ষেত্রে সতর্কতা বৃদ্ধি এবং যানবাহন চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin