বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

বিএনপি নেতা হাজারী জাকির হোসেন চুন্নুর বি/রুদ্ধে অপপ্রচারের প্র/তিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৩৭ Time View

এম এ আলিম রিপন,সুজানগরঃ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি পাবনা জেলা শাখার সাবেক সহ-সভাপতি, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাজিরগঞ্জ ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক জনপ্রিয় চেয়ারম্যান হাজারী জাকির হোসেন চুন্নু সম্পর্কে ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে এবং নাজিরগঞ্জের মাদকসেবী ও চঁাদাবাজদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।নাজিরগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে শুক্রবার বিকাল পঁাচটায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বিএনপি’র জনপ্রিয় নেতা হাজারী জাকির হোসেন চুন্নুর সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এলাকার কিছু চিহ্নিত চঁাদাবাজ ও মাদক ব্যবসায়ী যে ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে এ ধরনের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়, পাশাপাশি মিথ্যা অপপ্রচারকারী এবং নাজিরগঞ্জের চিহ্নিত চঁাদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণের দাবী জানানো হয়।সংবাদ সম্মেলনে নাজিরগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি নিহার উদ্দিন অভিযোগ করে বলেন, নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রাম এলাকার রেজাউল শেখ নামে এক ব্যবসায়ীর থেকে প্রকাশ্যে চঁাদা দাবির অভিযোগে এলাকার চিহ্নিত চঁাদাবাজ ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত আব্বাস উদ্দিন আলহাজ্ব শেখ , আনোয়ার হোসেন রঞ্জু শেখ সহ তিন জনের নামে গত ২৬ মে মামলা হলেও পুলিশ তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে না।সংবাদ সম্মেলনে বিএনপি নেতা হাজারী জাকির হোসেন চুন্নু তার বক্তব্যে বলেন, আমি আপনাদের মাধ্যমে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই।সম্প্রতি একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ব্যবহার করে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সামাজিক ও রাজনৈতিক মানহানি করার চেষ্টা করছে।এর মূল কারণ হলো, আমি দীর্ঘদিন যাবত এলাকার চিহ্নিত মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং চঁাদাবাজদের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার রয়েছি। এই মাদক কারবারি ও চঁাদাবাজ চক্রটি নিজেদের অপরাধ আড়াল করতে পরিকল্পিতভাবে এই অপপ্রচারের আশ্রয় নিয়েছে।আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে ছড়ানো সকল মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং একই সাথে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই অপরাধী চক্র, এলাকার চিহ্নিত মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং চঁাদাবাজদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ মন্ডল, বিএনপি নেতা রহমত আলী শেখ, নাজিরগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি নিহার উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin