শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতি/বন্ধী ও অটি/স্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৯৩ Time View

দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জের মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠান হয়েছে।

২৭ জুন শনিবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাটে মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভা ও ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্স এর পরিচালক ও “আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী” মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)।

উপজেলা তরুণ দলের আহ্বায়ক রিমন ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, ছাত্র বিষয়ক সম্পাদক সাহাজান সিরাজ শিপন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল জব্বার, আবু সাঈদ, সদস্য সচিব তানভীর চৌধুরী প্রমুখ।

এ সময় প্রধান শিক্ষক ওবায়দুর রহমান জানায়, ২০০৭ সালের প্রতিষ্ঠিত বিদ্যালয়টিকে বর্তমানে প্রায় সাড়ে ৪শত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষকরা স্বেচ্ছাশ্রমে তাদের পরিচর্যা করে। বিদ্যালয়টি ও শিক্ষার্থীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। তিনি স্থানীয় এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সহ সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin