বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮৪ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের সদর উপজেলার ১নং অষ্টধার ইউনিয়নের ভোগলী গ্রামের একই পরিবারের সেই ৮জন শ্রবন ও বাক প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম। একই সাথে তাদেরকে ঘর মেরামতের সরঞ্জাম হিসাবে ঢেউটিন দেওয়া হয়েছে।

শনিবার (২৭জুন) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার নিজে শহরতলীর থেকে প্রায় ৪০কিলোমিটার দুরে তাদের নিজ বাড়ীতে গিয়ে ঘর মেরামতের সরঞ্জাম হিসাবে ২বান্ডেল ঢেউটিন,জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০হাজার টাকার চেক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো ৬ হাজার টাকা সহ সর্বমোট ২৬ হাজার টাকা ও ২পেকেট করে শুকনা খাবার তাদের হাতে তুলে দেন ইউএনও।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, সমাজসেবা অফিসার আসাদুজ্জামান, উপজেলা আইসিটি অফিসার হাবিবুল্লাহ,অটিজম ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রের সহকারি পরিচালক মোঃ ছানোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান এমদাদুল হক আরমানসহ,
মানবাধিকারকর্মীরা।

ইউএনও মো.আরিফুল ইসলাম বলেন, প্রতিবন্ধী ও অসহায় এই পরিবারের খবর জানতে পেরে তাদের মাঝে জেলা ও প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।পরিবারে কোনও উপার্জনক্ষম ব্যক্তি নেই। আপাতত অল্প অর্থ সহায়তা দেওয়া হল।ভবিষ্যতেও তাদের পাশে থাকবে উপজেলা প্রশাসন। তিনি আরও জানান- ৮ শ্রবন ও বাকপ্রতিবন্ধীর মাঝে ৫জনের ভাতার কার্ড ইতোমধ্যে প্রদান করা হয়েছে বাকী ৩ জনের কার্ডের ব্যবস্থাও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে এবং তাদের যে প্রতিবন্ধী সন্তানরা রয়েছে তারাও যেন সমাজে অন্যান্যদের মতো স্বাভাবিক জীবনে ফিরে সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে পারে সেই লক্ষে তাদের জন্যও উন্নত চিকিৎসাসহ সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিতরণ কার্যক্রম চলাকালে ইউএনও আরিফুল ইসলাম বলেন, “সমাজের যে কোনো বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সমাজের অসহায় মানুষের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি আমাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।”

শুকনো খাবার পেয়ে উপকারভোগীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। প্রতিবেশীরা জানান, ৮প্রতিবন্ধীর এই অসহায় পরিবারটি এই সহায়তা পাওয়ায় তাদের দৈনন্দিন সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান জানান- ৮ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ৫জনের ভাতার কার্ড দেওয়া হয়েছে বাকী ৩জনকেও ভাতার কার্ড নিশ্চিত করতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে।

অটিজম ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রের সহকারি পরিচালক মোঃ ছানোয়ার হোসেন জানান-পরিবারে যেসব প্রতিবন্ধী শিশু রয়েছে তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরানোর ব্যবস্থা নেওয়া হবে,তিনি বলেন- ৩বছর বয়সী প্রতিবন্ধী শিশুদের পক্ষে সঠিক ও প্রাথমিক চিকিৎসার মাধ্যমে একটি স্বাভাবিক, সুন্দর ও স্বাবলম্বী জীবনে ফিরে আসা অনেকাংশেই সম্ভব। শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য প্রথম ৫ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, তাই এই বয়সে স্পিচ থেরাপি,
অকুপেশনাল থেরাপি ,ফিজিওথেরাপি
আচরণগত থেরাপির মাধ্যমে সঠিক পদক্ষেপ নিলে তাদের স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব হবে। আমরা দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

শহরতলী থেকে প্রায় ৪০ কিলো দুরে গিয়ে অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোতে ইউএনওর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত সবাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin