বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮৩ Time View

আবু তারেক বাঁধন, নিজস্ব প্রতিনিধি ঃ 

ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে এনটিভির জেলা প্রতিনিধি মো. লুৎফর রহমান মিঠু এবং সাধারণ সম্পাদক পদে একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. তানভীর হাসান তানু নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ জুন) সকালে প্রেসক্লাবের আধুনিক হলরুমে সাধারণসভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন এবং আগামী অর্থবছরের সম্ভাব্য বাজেট অনুমোদন করা হয়। পরে বিকেলে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাহী কমিটির ১১টি পদের মধ্যে চারটি পদে ভোটগ্রহণ হয়। বাকি সাতটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ভোটে সহসভাপতি পদে ইউএনবির জেলা প্রতিনিধি মো. আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আল ফারাবী হাসান নবীন এবং ক্রীড়া সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. শামসুজ্জুহা নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে মো. তানভীর হাসান তানু ছাড়াও অর্থ সম্পাদক পদে আমার সংবাদের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মো. আহসান হাবীব বুলবুল, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে আজকালের খবর–এর জেলা প্রতিনিধি গোলাম সারোয়ার সম্রাট, দপফর সম্পাদক পদে ভোরের দর্পণের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান শামীম এবং নির্বাহী সদস্য পদে দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি মো. মনসুর আলী, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস. এম. জসিম উদ্দিন ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি ফিরোজ জামিন সরকার নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা ও ফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ।

নির্বাচন শেষে নবনির্বাচিত নেতারা প্রেসক্লাবের ঐতিহ্য সমুন্নত রেখে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আবু তারেক বাঁধন
ঠাকুরগাঁও

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin