বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

আশুলিয়ায় গভীর কূপে পড়ে এক শিশু মৃ/ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬৪ Time View

হেলাল শেখ: ঢাকার আশুলিয়ার জামগড়া শাহজাহান মার্কেট সংলগ্ন এলাকায় প্রায় ৪০ ফুট গভীর একটি খোলা কূপে পড়ে গুরুতর আহত হয়েছে এক শিশু। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯ টার দিকে জাফর শেখ নামের এক ব্যক্তির খনন করা কূপে অসাবধানতাবশত শিশুটি পড়ে যায়। খবর পেয়ে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।
এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে বাসাবাড়ি ও রাস্তা নির্মাণের পাশাপাশি খোলা অবস্থায় কূপ রেখে দেওয়ার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শুক্রবার (২৬ জুন ২০২৬) রাতে এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, “অপরিকল্পিতভাবে কূপ খনন করে জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করা হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin