বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

বরিশালে নি/ষিদ্ধ ছাত্রলীগ নেতা মুন্না আ/টক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৬০ Time View

নিজস্ব প্রতিবেদক:

বরিশালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল আহমেদ মুন্নাকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর সদর রোডের একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ফয়সাল আহমেদ মুন্না সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদের (অস্থায়ী কর্মপরিষদ) সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন।

এছাড়াও তিনি বরিশালের সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা শওকত হোসেন হিরণের রাজনৈতিক অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল সদর রোডের একটি ক্লিনিকে অভিযান পরিচালনা করে মুন্নাকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলার পরোয়ানা রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

শুক্রবার সকালে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের সাবেক নেতাকর্মীরা গোপনে ঝটিকা মিছিল করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। আমরা এ ধরনের অপতৎপরতার ভিডিও ফুটেজ ও তথ্য গভীরভাবে পর্যালোচনা করছি।

এরসাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে মুন্নাকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin