শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

‎পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বি/তরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৫০ Time View

‎ইমদাদুলহক, পাইকগাছা (খুলনা) ।।
‎পাইকগাছায় প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।
‎বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ ও চারা বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
‎উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল ইসলাম এবং উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ দাশ।
‎কর্মসূচির আওতায় ২ হাজার ৫০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৬৫ শতাংশ কৃষক ও ৩৫ শতাংশ প্রতিষ্ঠানের মধ্যে মোট ৭ হাজার ৭০০টি নারিকেলের চারা, খুঁটি ও গোবর সার প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন,
‎উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকের মাঝে কৃষি পুনবাসন ও প্রনোদনা কর্মসূচি বাস্তবায়নে বিনামূল্যে এসব উপকরণ বিতরন করা হয়েছে।
‎সরকারি প্রণোদনার আওতায় পাওয়া বীজ, সার ও চারার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়মিত তদারকি ও মনিটরিং জোরদারের আহ্বান জানান তিনি।
‎
‎
‎
‎প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin