বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ সময়ের আগেই তা/লাবদ্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৬৭ Time View

মুুহম্মদ তরিকুল ইসলাম,তেতূলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর নগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে তৎকালীন সভাপতির স্বাক্ষর ও সীল জালজালিয়াতির মাধ্যমে পাঁচ শিক্ষক নিয়োগের পর এবার নির্ধারিত সময়ের আগেই কলেজে তালা দিয়ে চলে যান শিক্ষক ও কর্মচারী। নিয়মিত কলেজে না পাওয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। কলেজ চলছে অধ্যক্ষের খেয়াল খুশির নিয়মে, দেখার যেন কেউ নেই।

বুধবার (২৪ জুন) উপজেলার ওই বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয়টির ক্লাস ও অফিস রুম ছিল তালাবদ্ধ, পতাকা বেদিতে ছিলনা কোনো ফ্লাগপোল উড়েনি জাতীয় পতাকা। এর আগেও গত বুধবার (১০ জুন) বিদ্যালয়ে গেলে একই দৃশ্য চোখে পড়ে।

নির্ধারিত সময়ের আগে কলেজে তালা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। এতে করে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা।

স্থানীয় উমের আলীসহ কয়েকজন ব্যক্তি জানান, দুপুর একটার আজান দিলেই কলেজে আর কেউ থাকেনা। পতাকা নামিয়ে তালা লাগিয়ে বন্ধ করে চলে যায়। নিয়মিত এভাবেই চলে কলেজের কার্যক্রম। তারা বলেন, এই বিএম কলেজ সকাল ১০ টা থেকে বিকেল ৪ টাকা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও দুপুরেই বন্ধ হয়ে যায়। কলেজে অধ্যক্ষকে খুঁজে পাওয়া যায় না, পাওয়া গেলেও এ বিষয়ে বলতে গেলে তিনি অফিস আদালতের কাজে থাকে এমনটিই তাদের জানান। তাদের অভিযোগ, কলেজই যদি খোলা না থাকে বাহিরে কিসের অফিস।

এ বিষয়ে অধ্যক্ষ আবু সুফিয়ান জানান, কলেজ দুইটা পর্যন্ত খোলা থাকে তবে কয়েকদিন পরেই শিক্ষার্থীদের পরীক্ষা তাই একটু আগেই কলেজ বন্ধ করে দেয়। বুধবার (২৪ জুন) বলেন, দাওয়াত থাকার কারণে সেদিন কলেজ বন্ধ করে দেন তিনি।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin