বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

বরিশালের শত বছরের মন্দিরকে মডেল মন্দির নির্মানের দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৫৮ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের জরাজীর্ণ শত বছরের পুরনো ও ঐতিহ্যবাহী মন্ডল বাড়ির শ্রী শ্রী জাগ্রত মা মনসা মন্দিরের আংশিক সংস্কার কাজ শুরু করা হয়েছে।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের বিশেষ কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের হস্তক্ষেপে মন্দিরের আংশিক সংস্কার কাজ শুরু করা হয়েছে। সংস্কার কাজ শুরুর পূর্বে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সনাতন ধর্মীয় রীতিনীতি অনুযায়ী ধর্মীয় অনুষ্ঠান ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) স্থানীয় একাধিক সূত্র ও মন্ডল বাড়ির বাসিন্দা শিশির মন্ডল জানিয়েছেন, প্রতিবছর বাংলা শ্রাবণ মাসের সংক্রান্ত দিন থেকে তিনদিন ব্যাপী বাৎসরিক উৎসবের আয়োজন করা হয় বীর মুক্তিযোদ্ধা প্রয়াত প্রিয়লাল মন্ডলের বাড়ির শত বছরের ঐতিহ্যবাহী এ মন্দির প্রাঙ্গণে। ওইসময় আগত শত শত পূজারী ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। বাৎসরিক এ অনুষ্ঠানকে ঘিরে ওই এলাকায় শুরু হয় সম্প্রীতির মিলবন্ধন। যেখানে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেন।

ওই এলাকার বাসিন্দা তপন কুমার জানিয়েছেন, শত বছরের ঐতিহ্যবাহী মন্ডল বাড়ির শ্রী শ্রী জাগ্রত মা মনসা মন্দিরটি অত্র এলাকার জনগুরুত্বপূর্ণ একটি মন্দির। অথচ এ মন্দিরে প্রবেশের একমাত্র রাস্তার করুন দশা। মন্দিরের ভক্তবৃন্দরা শত বছরের এ মন্দিরকে মডেল মন্দিরে রূপান্তরিত করাসহ মন্দিরের আঙ্গিনাটি নাগ মন্দিরে পরিণত, মন্দিরের পুকুরটি সংস্কার করে ঘাটলার ব্যবস্থা এবং মন্দিরে প্রবেশপথের রাস্তাটি একটি গাড়ি যাতায়াতের জন্য অন্তত ১০ ফিটের পাকা রাস্তা করনের জন্য স্থানীয় সংসদ সদস্যর কাছে জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin