শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়া’র চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন সাইদুল ইসলাম পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

সলঙ্গায় যুবদলের উদ্যোগে বিক্ষো/ভ মিছিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯৯ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য,সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সলঙ্গা থানা যুবদল।
আজ মঙ্গলবার বিকেলে সলঙ্গা ধানহাটায় সমবেত হয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে কদমতলা সমাজ কল্যাণ পাঠাগারে এসে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান সরকার,সলঙ্গা থানা যুবদলের আহবায়ক ও রায়গঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান পাপন,যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আমজাদ,যুগ্ম আহ্বায়ক সেলিম এলাহী,যুগ্ম আহ্বায়ক ও সলঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান,যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম,যুগ্ম আহ্বায়ক
তারিফ মাহমুদ,যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ,যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, অন্যতম নেতা খন্দকার আল আমিনসহ অনেকে।বক্তারা বলেন,জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃংখলা বাহিনীকে সজাগ থাকতে হবে। 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। জনগণের জানমাল রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর পাহারায় থাকতে হবে।ফ্যাসিস্ট আওয়ামী দোসররা যেন সাধারণ মানুষের নিরাপত্তা,ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জনজীবনে ব্যাহত করতে না পারে,সে লক্ষ্যে যুবদলের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin