শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

গোপালগঞ্জে অ/বৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে ৫ জনকে ৬ মাসের কা/রাদণ্ড প্রদান  

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৬৩ Time View

কে এম সাইফুর রহমান, 

নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও বাণিজ্যিক ভিত্তিতে বিক্রির অপরাধে অভিযুক্ত ৫ জনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল শরিফ।

তথ্যসূত্রে জানাগেছে অবৈধভাবে বালু কেঁটে বিক্রির অভিযোগে অভিযুক্তদেরকে সাড়ে ৩ লাখ টাকা অর্থ জরিমানা করা হয়। পরে অভিযুক্তরা জরিমানার অর্থ প্রদানে ব্যর্থ হলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সোমবার (২২ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফ এ অভিযান পরিচালনা করেন।

এ সময় তিনি বলেন, ঐতিহ্যবাহী বর্নির বাওড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে শহরের মান্দারতলা এলাকায় বিক্রি করা হচ্ছিল। পরে অভিযান চালিয়ে মান্দারতলা এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন–২০১০ এবং সংশোধিত আইন–২০২৩ অনুযায়ী ৪ জনকে ৫০ হাজার টাকা করে এবং এক জনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য অপরাধীরা তথাকথিত মানবাধিকার সংগঠনের নামে এই অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করছে এবং জেলা প্রশাসকের অনুমোদনের বিষয়ে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য ছড়াচ্ছে।গোপালগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

এদিকে ভ্রাম্যমান আদালতেরো অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও বাণিজ্যিক ভিত্তিতে তা বিক্রির অভিযোগে  ৫ জনকে আটক ও সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড প্রদানের এ ঘটনায় সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ সহ পরিবেশবাদী সচেতন মহল। তারা দেশ ও জাতির বিরুদ্ধে অবস্থান নেওয়া এ ধরনের কতিপয় অসাধুচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin