শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীল/তাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলা/তক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১১৩ Time View

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর পোরশা উপজেলার নিতপুরে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে একটি কম্পিউটার ও স্টেশনারি দোকানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী তরুণীর বাবা, যিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য, বাদী হয়ে পোরশা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুন দুপুর আনুমানিক ২টার দিকে ১৮ বছর বয়সী ওই তরুণী তার স্বামী রেজুয়ানুল কবির বাঁধনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত আবেদনের কাজ করতে নিতপুর ইউনিয়ন পরিষদ সড়কে অবস্থিত ‘কামাল কম্পিউটার অ্যান্ড স্টেশনারি’ নামের একটি দোকানে যান।

অভিযোগ অনুযায়ী, আবেদন প্রক্রিয়ার একপর্যায়ে দোকানের মালিক কামাল হোসেন (২৮) ছবি তোলা ও উচ্চতা পরিমাপের কথা বলে তরুণীকে দোকানের ভেতরে পর্দা দিয়ে আলাদা করা একটি স্থানে নিয়ে যান। একই সময় তিনি তরুণীর স্বামীকে রক্তের গ্রুপের রিপোর্ট আনতে পাশের একটি ক্লিনিকে পাঠিয়ে দেন।

এজাহারে উল্লেখ করা হয়, দোকানে অন্য কেউ উপস্থিত না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি তরুণীকে পেছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন। তরুণী চিৎকার করার চেষ্টা করলে তার মুখ চেপে ধরা হয় এবং জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালানো হয় বলে অভিযোগে বলা হয়েছে।

পরবর্তীতে তরুণীর স্বামী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দোকান থেকে দ্রুত পালিয়ে যান বলে জানা গেছে।

এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত কামাল হোসেন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin