বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

পাবনার দুবলিয়ায় অবসপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানকে পি/টিয়ে জ/খম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩০১ Time View

স্টাফ রিপোর্টারঃ পাবনায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে সিদ্দিকুর রহমান নামের এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গত ২০ জুন শনিবার দুপুর একটার দিকে পাবনা সদর উপজেলা ও আতাইকুলা থানার দুবলিয়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুবলিয়া এলাকার মৃত আবুল হোসেন খানের ছেলে লতিফ খা মিস্ত্রি এবং আবুল হোসেনের ছেলে আবুল কাশেমের নাম উল্লেখ করে আহত শিক্ষক সিদ্দিকুর রহমানের বড় ভাই আব্দুস সামাদ খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আহত সিদ্দিকুর রহমান সুজানগর উপজেলার পোড়াডাঙ্গা হাজী এজেম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং পাবনা সদর উপজেলা ও আতাইকুলা থানার দুবলিয়া এলাকার মৃত আলতাব হোসেন খানের ছেলে।থানায় মামলা সূত্রে জানা গেছে, আহত সিদ্দিকুর রহমান ও তাদের ভাইদের সঙ্গে পাশের বাড়ীর লতিফ মিস্ত্রির সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। শনিবার দুবলিয়া বাজার থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান নিজ বাড়ী ফিরছিলেন। পথে লতিফ খা মিস্ত্রি ও আবুল কাশেম অতর্কিত হামলা চালিয়ে সিদ্দিকুর রহমানকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।আহত সিদ্দিকুর রহমান বলেন, অতর্কিতভাবে প্রকাশ্যে আমাকে হত্যার উদ্দেশ্যে পাকা ইট ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করা হয়। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত শিক্ষকের মুখ ও মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।এ দিকে অবসর প্রাপ্ত একজন প্রধান শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এলাকায় মাদক সেবনকারী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত লতিফ খা মিস্ত্রি ও আবুল কাশেমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের নিকট স্থানীয় গ্রামবাসী।এ বিষয়ে জানতে অভিযুক্ত লতিফ খা মিস্ত্রির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পলাতক থাকায় তাকে পাওয়া যায়নি। আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, এ ঘটনায় আহত শিক্ষকের বড় ভাই আব্দুস সামাদ খান দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। মামলার ভিত্তিতে আসামীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

এম এ আলিম রিপন
সুজানগর পাবনা।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin