সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :-
ময়মনসিংহে প্রায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার করে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফ/তার আমশড়ায় মারুফ হ/ত্যাকারীর ফাঁ/সির দাবীতে মানববন্ধন র‌্যাব সদস্য হ/ত্যা মামলার তদন্তে প্রাপ্ত আ/সামি বাবুল সওদাগর গ্রেফ/তার প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারের আড়ালে কোটি টাকার পণ্য পাচার: বেনাপোলে কাস্টমস কর্মকর্তাসহ আ/টক ৩ উজিরপুরে ময়না শিশু পার্কে অ/বৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান নি/ষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপির বি/ক্ষোভ মিছিল জনগণের আস্থা ও ভালোবাসায় এগিয়ে চলেছেন চরকালেখান ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল হক খান কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২

তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফ/তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৮ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে ১০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ হাফিজুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার (২১ জুন) রাত ০৯:০০ ঘটিকায় তারাগঞ্জ থানাধীন ২নং কুর্শা ইউনিয়নের পুরাতন চৌপথি মোড়ে অবস্থিত জোনাব আলীর ভাতের হোটেলের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাফিজুল ইসলাম তারাগঞ্জ উপজেলার কুর্শা দেওয়ানী পাড়া এলাকার মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল পুরাতন চৌপথি মোড়ে অভিযান চালায়। এ সময় জোনাব আলীর ভাতের হোটেলের সামনে সন্দেহভাজন হিসেবে হাফিজুলকে তল্লাশি করা হয়। পরে তার হেফাজত থেকে ১০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin