
শহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ- ঝিনাইদহের মহেশপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারায় ইকবাল বাহার নামে এক ফার্মেসি মালিককে ৫শত টাকা জরিমানা করা হয়েছে। সরকারি নথি অনুযায়ী, এমসি ১/২৬ মামলায় তাকে দোষী সাব্যস্ত করে এ জরিমানার আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ইকবাল বাহার মহেশপুর উপজেলার ভৈরবা বাজারে একটি ঔষধের দোকানের মালিক।