শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জ-লাবদ্ধতা, চরম দু-র্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনু-ষ্ঠিত ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আ-হ্বানে চট্টগ্রামে ‘উজ্জীবন’-এর পুনর্মিলনী গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত, সাহিত্য-সংস্কৃতির বিকাশে নতুন প্র-ত্যয় সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  ‎গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রে-প্তার না করে বিপাকে ওসি; কি ঘটেছিল সেদিন? জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন সাবেক ইউপি সদস্য বকুল বেগম শাজাহানপুরের ফুলকোট গ্রামে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ছোটনের গ-ণসংযোগ ‎বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গো-লাবারুদ উদ্ধার হালুয়াঘাটে এনসিপি নেতার বাসায় অ-গ্নিসংযোগের ঘটনায় এড.মাহবুবের নি-ন্দা

তারাগঞ্জে অ/পপ্রচার রোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২২১ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচারের বিস্তার রোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরের তারাগঞ্জে উপজেলা পর্যায়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২২ জুন সকাল ১১ টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তারা বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব, মিথ্যা তথ্য এবং অপপ্রচারের ক্ষতিকর দিকগুলো বিশদভাবে তুলে ধরেন। একই সাথে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি ও সঠিক তথ্য যাচাইয়ের মাধ্যমে এই ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মোনাব্বর হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য ও উপস্থিতি ছিলেন।
আমিনুল ইসলাম এমপি প্রতিনিধি, রুহুল আমিন ভারপ্রাপ্ত কর্মকর্তা – ওসি, তারাগঞ্জ থানা,কাজী শামসুল হুদা (সভাপতি, জামায়াত উপজেলা যুব বিভাগ)
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত থেকে অপপ্রচারের বিরুদ্ধে কলম সৈনিক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,খবির উদ্দিন প্রামানিক সভাপতি, (প্রেসক্লাব) আরিফ শেখ (সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব) বিপ্লব হোসেন অপু (সভাপতি, উপজেলা প্রেসক্লাব)আশরাফুল আলম (সভাপতি, তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটি)খলিলুর রহমান (সাংবাদিক)শিপুল ইসলাম (সাংবাদিক)ডায়মন্ড শাফি (সাংবাদিক)সহ অনেকেই উপস্থিত ছিলেন,উক্ত সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin