রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩০ Time View

এম এস সাগর,
কুড়িগ্রাম প্রতিনিধি:

ফুলবাড়ী উপজেলা সরকারি খাদ্যগুদামে বোরো মৌসুমে কৃষকের পরিবর্তে ধান সংগ্রহ করা হচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট চক্রের কাছ থেকে। কৃষকের ন্যায্য-মূল্য পাওয়া নিশ্চিত করতে ধান বেচাকেনার প্রক্রিয়া লটারিতে নির্বাচিতদের তালিকায় রয়েছেন সিন্ডিকেট চক্রের স্বজনসহ জমিজমা না থাকা ব্যক্তিরাও।

কৃষকদের অভিযোগে জানা যায়, ফুলবাড়ী উপজেলা ধান সংগ্রহ কমিটির অবহেলা ও উদাসীনতায় উপজেলা কৃষি অফিসার ও মাঠ পর্যায়ে কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক তালিকা প্রেরণে অনিয়ম ও স্বজন-পিরিতি থাকার কারণে মফস্বল অঞ্চলের প্রকৃত বড়, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা সরকারের দেয়া ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত এবং ধান বেচাকেনার প্রক্রিয়া অতিকৌশলে সিন্ডিকেট চক্ররা নামে বেনামে জানেন না, অনেক কৃষক তাদের নাম ধান সংঘের তালিকায় রয়েছে। লটারিতে নির্বাচিত কৃষক তালিকায় রয়েছেন অসংখ্য অকৃষক এবং সিন্ডিকেট চক্রের আত্মীয়-স্বজন। উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল পরোক্ষ যোগসাজশে সিন্ডিকেট চক্রের থেকে প্রতিটনে চুক্তিভিত্তিক মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে গুদামে মিটারবিহীন (নিন্মমানের) ধান সংগ্রহ করছেন। ফলে বঞ্চিত মফস্বল অঞ্চলের কৃষকরা।

অনুসন্ধানে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার ধান সংগ্রহ সিন্ডিকেট চক্ররা মাঠপর্যায়ে ৩হাজার থেকে ৪হাজার টাকায় কৃষকদের থেকে কৃষিকার্ড, এনআইডি সংগ্রহ করে খাদ্যগুদামে টনে-টন ধান ট্রলি, ট্রাক্টরে নিন্মমানের ধান ক্রয় করছেন। ফলে বঞ্চিত মফস্বল অঞ্চলের অসহায় প্রান্তিক কৃষকরা। চাষিদের নাম ব্যবহার করে ভুয়া তালিকা দেখিয়ে গুদামে ধান সরবরাহ করেছেন হাতেগোনা ৩-৪জন প্রভাবশালী মধ্যস্বত্বভোগী। উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়ালের যোগসাজশে ব্যবসায়ীরা এসব ধান সরবরাহ করেছেন। এমনকি তাঁরা চাষিদের নাম ভাঙিয়ে কৌশলে ধানের দামও তুলে নিয়েছেন।

ফুলবাড়ী উপজেলা সরকারি খাদ্যগুদামের তথ্যমতে, বোরো মৌসুমে কৃষকদের থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান ১হাজার ৩৬মেট্রিক টন, সিদ্ধ চাল ২হাজার ৬৮২মেট্রিক টন এবং আতপ চাল ৮৪ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কাশীপুর, শিমুলবাড়ী, ভাঙ্গামোড় ও নাওডাঙ্গা ইউনিয়নের কৃষক তাইজুল ইসলাম, মনিরুজ্জামান, সোহরাব হোসেন, আদম আলী, মুন্না হক, শহিদুল ইসলাম, মজাহার আলী, হাকিম মিয়া, আব্দুল মজিদ, শফিকুল ইসলাম বলেন, আমরা গোডাউনে ধান বিক্রি করতে গেলে বিক্রি করতে পারি না। নানা কারণে ধানের খুঁত ধরে রিজেক্ট করে দেওয়া হয়। এ জন্য কয়েক বছর ধরে ধান দিই না। কিন্তু এবারের তালিকায় আমাদের নাম আছে কি-না জানি না। গুদামে ধান বিক্রির সময় কমিশন বাণিজ্য অনেকটাই ওপেন-সিক্রেট। এ বছর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিন্ডিকেট চক্রের থেকে প্রতিটনে ৩হাজার টাকা হাতিয়ে নিয়ে গুদামে মিটারবিহীন ধান সংগ্রহ করছেন। ফলে বঞ্চিত মফস্বল অঞ্চলের কৃষকরা।

উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল এর মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনে পাওয়া যায়নি। কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল বলেন, এ বিষয়টি উপজেলা কর্মকর্তাই ভালো বলতে পারবেন। কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin