রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

ফেসবুকে মি/থ্যা তথ্য ও অ/পপ্রচারের তীব্র প্রতি/বাদ জানালেন প্রবাসী রাজ্জাক

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৪ Time View

আবু তারেক বাধন।।ঠাকুরগাঁও।।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “অধ্যাপক আব্দুস সোবহান” নামক একটি আইডি এবং “পীরগঞ্জ রিপোর্টার্স” নামক একটি আইডিসহ কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার ছবি ব্যবহার করে আমাকে জড়িয়ে যে তথ্য প্রচার করা হয়েছে, তা আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রচারিত তথ্যসমূহ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রচারিত পোস্টে আমাকে দালাল হিসেবে আখ্যায়িত করে দাবি করা হয়েছে যে, আমি বিভিন্ন ব্যক্তিকে সৌদি আরবে পাঠিয়ে প্রতারণা করেছি, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছি এবং তাদেরকে অসহায় অবস্থায় ফেলে রেখেছি। এছাড়া আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অসত্য ও মানহানিকর অভিযোগ আনা হয়েছে।

প্রকৃতপক্ষে, আমি প্রায় ২২ বছর ধরে সৌদি আরবে সুনামের সঙ্গে কর্মরত আছি। আমার নিকট আত্মীয়-স্বজন এবং ঠাকুরগাঁও ও পীরগঞ্জ এলাকার কিছু ব্যক্তি বিদেশে কর্মসংস্থানের আগ্রহ প্রকাশ করলে তাদের অনুরোধে আমি কেবল সহযোগিতা করেছি। আমার সহযোগিতায় যারা সৌদি আরবে এসেছেন, তারা যথাযথভাবে কর্মসংস্থান ও বেতন-ভাতা পেয়েছেন।

পরবর্তীতে কয়েকজন ব্যক্তি ব্যক্তিগত কারণে দেশে ফিরে যান। আবার কয়েকজনের আকামার মেয়াদ শেষ হওয়ার পর তারা বিভিন্নভাবে আমাকে ও আমার পরিবারকে হুমকি-ধামকি দিতে শুরু করেন। এমনকি আকামা নবায়নের জন্য আমার কাছে অর্থ দাবি করেন। এ বিষয়ে তারা পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি নিয়ে থানায় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অভিযোগকারীরা আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো প্রকার প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

এছাড়াও, কয়েকজন ব্যক্তি আমার পীরগঞ্জ উপজেলার মিত্রবাটি এলাকায় অবস্থিত বাড়িতে গিয়ে আমাকে ও আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি প্রদান করেছেন।

ফেসবুকে আমাকে দালাল হিসেবে উপস্থাপন করে যে অপপ্রচার চালানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। বিদেশে পাঠানোর নামে ২৫ লক্ষ টাকা গ্রহণের অভিযোগও সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। যদি প্রকৃতপক্ষে কোনো অনিয়ম বা প্রতারণা ঘটত, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে যাওয়ার পরপরই অভিযোগ করতেন। কিন্তু দীর্ঘ দুই থেকে তিন বছর পর ভিত্তিহীন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো তাদের অসৎ উদ্দেশ্যেরই প্রমাণ বহন করে।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থ হাসিল এবং আমাকে ও আমার পরিবারকে সমাজে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এসব মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা আমার ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক সম্মানের জন্য মারাত্মক ক্ষতিকর এবং মানহানিকর।

অতএব, সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে প্রচারিত সকল তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, সত্যতা যাচাই ব্যতীত কোনো ব্যক্তি সম্পর্কে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার বা প্রকাশ না করার জন্য।

প্রতিবাদকারী
মোঃ আব্দুর রাজ্জাক
সৌদি আরব প্রবাসী
ঠাকুরগাঁও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin