সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

আমেরিকায় ট্রাক চা/পায় বাংলাদেশী ব্যবসায়ী নিহ/ত

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৮ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

আমেরিকার ফ্লোরিডায় ট্রাক চাঁপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত কবির হোসেন মৃধা (৫৫) বাংলাদেশের বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের মৃত মেছের উদ্দিন মৃধার ছোট ছেলে।

রবিবার (২১ জুন) দুপুরে কবির হোসেনের নিকট আত্মীয় হেমায়েত হাওলাদার নিহতের স্ত্রী (আমেরিকায় বসবাসরত) রুমা আক্তারের বরাত দিয়ে বলেন, বিগত ১৫ বছর পূর্বে ডিভি লটারিতে বিজয়ী হয়ে কবির হোসেন আমেরিকায় গমন করেন।

মৃত মেছের উদ্দিন মৃধার পাঁচ মেয়ে ও চার ছেলের মধ্যে কবির হোসেন ছিলেন ছোট।

হেমায়েত হাওলাদার আরও বলেন, কবির হোসেনের স্ত্রী ও এক ছেলে সেখানেই (আমেরিকা) বসবাস করেন।

কবির হোসেন আমেরিকার ফ্লোরিডায় ব্যবসা করতেন। ঘটনারদিন ২০ জুন সকাল আটটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা) নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়ানো ছিলেন কবির হোসেন। এসময় বেপরোয়াগতির একটি ট্রাকের চাঁপায় ঘটনাস্থলেই তিনি (কবির হোসেন) নিহত হয়েছেন।

হেমায়েত হাওলাদার আরো বলেছেন-জীবিত অবস্থায় কবির হোসেনের ইচ্ছানুযায়ী গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা ও মায়ের কবরের পাশে তাকে (কবির) দাফন করা হবে। এজন্য আমেরিকা থেকে তার লাশ বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে।

অপরদিকে কবির হোসেন মৃধার নির্মম মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে ছড়িয়ে পরলে নিকট আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin