রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

পটিয়ায় মা/দকবিরোধী মাইকিং ও মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৭ Time View

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মাইকিং ও মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় পৌরসভা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে পৌর সদরের ইন্দ্রপুল থেকে মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কাজীপাড়া দোকানের সামনে গিয়ে শেষ হয়।
পরে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ। যুবদল নেতা মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বিএনপি নেতা মো. আইয়ুব, নাসির উদ্দিন, যুবদল নেতা মো. করিম, জসিম ইউসুফ, মনির, জাহাঙ্গীর, ছাত্রদল নেতা মোহাম্মদ শহীদ, নুরুল আফসার, মারুফ, রবিন, ইন্দ্রপুল লবণ শ্রমিক সমিতির সভাপতি সালাউদ্দিন মাঝি, সেলিম মাঝি প্রমুখ।
মাদকবিরোধী সমাবেশে বক্তারা বলেন, পটিয়া পৌরসভাসহ সমগ্র পটিয়ায় মাদক কারবারিদের কোনো স্থান হবে না। পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের ঘোষণা অনুযায়ী পটিয়ায় মাদক কারবার চলতে দেওয়া হবে না। মাদক বর্তমানে সমাজের জন্য সবচেয়ে বড় অভিশাপে পরিণত হয়েছে। মাদকের ভয়াল থাবায় যুবসমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে চুরি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধ। একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে। মাদকের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে একটি মাদকমুক্ত পটিয়া গড়ে তোলা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin