
ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া
মাদক কে না বলুন,মাদক ছেড়ে মাঠে চলুন এই প্রতিবাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে নাগবাড়ী ফুটবল প্রিমিয়ার লিগ-২০২৬ গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুন শুক্রবার বিকাল ৫টায় ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের কুলিয়া নাগবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে একালাবাসীর আয়োজনে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন ইউনিটি টাইগার একাদশকে ০২ গোলে হারিয়ে অল স্টার নাগবাড়ী একাদশ ৬ গোলে বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পরিষ্কার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক শামীম মিয়া,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেওলাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি ফারুকুল ইসলাম, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রুস্তম আলী,থানা বিএনপি মোঃ কামাল সিদ্দিকী, সমাজসেবক খোকন, সমাজসেবক মোঃ বাছেদ আলী, দেওলাবাড়ি ইউনিয়ন ছাত্রদল সাবেক সহ-সভাপতি মোঃ রাব্বি তালুকদারসহ আরো অনেকে।