রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৭ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে মাটি কাটার অপরাধে ১ ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।​ শুক্রবার (১৯ জুন, ২০২৬) সন্ধ্যায় গোদাগাড়ী উপজেলার কাঁনাইডাংগা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
​অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র কাঁনাইডাংগা এলাকায় কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও ইসরাত জাহান সেখানে ঝটিকা অভিযান চালান।

অভিযানে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযান পরিচালনায় গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান জানায়, কৃষি জমি রক্ষায় এবং অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে পরিচালিত এ ধরনের আইনানুগ পদক্ষেপে এলাকার সচেতন মহলের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin